সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

বাগেরহাট অফিস
“আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। সাইটসেভার্স এর সহযোগীতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইটসেভার্স এর বাগেরহাট জেলা সমন্বয়কারী মমিনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ। এসময় আরও বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক এমাদুল হক, এডিডি ইন্টারন্যাশনাল এর ফিল্ড কো-অর্ডিনেটর এহসানুল হকসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে এডিডি ইন্টারন্যাশনাল, সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও বাগেরহাট জেলা নাসিং ইনিষ্টিটিউট এর কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। র‌্যালী শেষে সাইটসেভার্স এর “জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায়” বাগেরহাট সদর উপজেলার মারিয়া পল্লীতে দলিত ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers