সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট জেলার ৩টি পৌরসভাসহ ৯টি উপজেলায় মোট ১৯৯৭টি কেন্দ্রে এক যোগে ৫ থেকে ১১ বছর বয়স পর্যন্ত শিশুদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ১ লাখ ৯০ হাজার ৯ শত ৫২ টি টিকা দানের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১১ বছর বয়স পর্যন্ত শিশুদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসি প্রমুখ। জেলার ২টি পৌরসভাসহ ৯টি উপজেলায় মোট ১৯৯৭টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ৯ শত ৫২ টি টিকা দানের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করেছে।
Leave a Reply