শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

বাগেরহাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

বাগেরহাট অফিস
“সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশি^ক অগ্রাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সাইটসেভার্স এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যালয় এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংকল্প প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি শেখ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়ার পারভীন। আলোচনা সভা পরিচালনা করেন, এডিডি ইন্টারন্যাশনাল এর ফিল্ড কো-অর্ডিনেটর এহসানুল হক। সভায় মানসিক স্বাস্থ্যর গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ মেহেদী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers