সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, আরও দুই জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, আরও দুই জেলের মরদেহ উদ্ধার

বাগেরহাট অফিস
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রæয়ারী) দুপুরে সুন্দরবনের দুবলার চর থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে রুহুল হাওলাদার (৪২) ও শহিদুল মল্লিক (৪০) নামের দুই জেলের মরদেহ উদ্ধার করে জেলেরা। জেলে রুহুল হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের উকিল উদ্দিন হাওলাদারের ছেলে ও শহিদুল মল্লিক একই উপজেলার ভাষা গ্রামের মৃত সৈয়দ আলী মল্লিকের ছেলে। বাগেরহাট পূর্ব বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রলার ডুবির ঘটনায় দুবলার চর থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগরে লাশ ভাসতে দেখে বনবিভাগ ও কোস্টগার্ডের সহায়তায় সাগরে মাছ ধরতে থাকা অন্য জেলেরা লাশ দুটি উদ্ধার করে। বিকাল ৩টার দিকে উদ্ধারকৃত লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও জেলেদের সহায়তায় ৭ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ৮ জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া সুন্দরবনের দুবলার জেলে পল্লীর দুইটি ও অন্যান্য জেলার ৫টিসহ মোট ৭টি মাছ ধরা ট্রলারের কোন সন্ধান এখনও মেলেনি।
উল্লেখ্য, শুক্রবার (৪ ফেব্রæয়ারী) রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ১৮টি মাছধরা ট্রলার ডুবে যায়। এসময় বেশকিছু জেলে নিখোঁজ হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers