সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি নগদ টাকা স্বর্ণালংকার লুট

রামপালে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি নগদ টাকা স্বর্ণালংকার লুট

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পুত্র নূর নবী। জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিনের বাড়িতে মঙ্গলবার রাত অনুমান ১২ টায় কে বা কারা ঘরের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ও বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার নিয়ে চোরের চম্পট দেয় যার অনুমান মূল্য প্রায় ৩ লক্ষ ২২ হাজার টাকার।  ইতিপূর্বে ওই গ্রামের বাসিন্দা ও রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি দম্পতিকে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধীক টাকার স্বর্ণালংকার  লুট করে নেয়। এ ঘটনার দীর্ঘ দেড় মাস পর রামপাল থানায় একটি মামলা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে রামপাল থানা পুলিশের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সচেতন মহল এতে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers