শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ চালানের কয়লা খালাস হচ্ছে মোংলা বন্দরে

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ চালানের কয়লা খালাস হচ্ছে মোংলা বন্দরে

স্টাফ রিপোর্টার, মোংলা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে “এমভি প্যানাগিয়া ক্যানালা” নামের একটি বানিজ্যিক জাহাজ। ইন্দোনেশিয়া থেকে এবারের চালানে ৫৫ হাজার মেট্রিক টন জালানী কয়লা নিয়ে প্রথমে চট্রগ্রাম বন্দরে, সেখান থেকে মোংলা বন্দরের হারবাড়িয়ার ১১ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় নঙ্গর করে কয়লা খালাস করছে জাহাজটি। বয়ায় নঙ্গরের পর পরই কয়লা খালাস করে লাইটার যোগে নেয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের হারবাড়িয়ার এঙ্কারেজ ১১ নম্বর বয়ায় আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী “এমভি প্যানাগিয়া ক্যানালা” নামের বিদেশী বানাজ্যিক এ জাহাজটি। কয়লা বোঝাই জাহাজটি ১২ জুলাই রাতে বঙ্গোপসাগর মোহনার হিরোনপয়েন্টে ফেয়ারওয়ে বয়ায় অবস্থান করছিল। পরে ভোরের জোয়ারের সময় সেখান থেকে সরাসরী হারবাড়িয়ার ১১ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় এসে ভিড়ে। গত ২৬ জুন ইন্দোনেশিয়ার “মেয়ারা পানপাই” নামক বন্দর থেকে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা বোঝাই করে ছেড়ে আসে জাহাজটি। ৮ জুলাই রাত ১২টার দিকে প্রথমে চট্রগ্রাম বন্দরে নঙ্গর করে। সেখানে ২৪ হাজার মেট্রক টন কয়লা খালাসের পর ১২ জুলাই রাতে চট্রগ্রাম বন্দর থেকে এদিন রাতে বন্দরের ফেয়ার ওয়ে বয়ায় এসে পৌছায়। তবে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে সাগর পথে জাহাজটি মোংলা বন্দরে আসতে ১৭ দিন সময় লেগেছে। বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিঃ কর্তৃপক্ষ এ তথ্য জানায়। জাহাজটি সকাল ৭টা থেকে ৮টার মধ্যে পৌছানো কথা থাকলেও ১৩ জুলাই বৃহস্পতিবার ভোর থেকেই কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সঠিক সময় বায়ায় ভিড়তে একটু সময় লেগেছে। পরে আবহাওয়া ভালো হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় আসে বিদেশী মাদার ভ্যাসেলটি। নঙ্গরের পর পরই জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু করে খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স এম এ হাসেম এন্ড সন্স কোম্পানীর প্রতিনিধিরা। খালাসকৃত কয়লা লাইটার যোগে সেগুলো নেয়া হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লার অভাবে বন্ধের পরে চালু হওয়া কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ।

স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিঃ এর প্রতিনিধি রাজন জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের এর আগেও কয়লাবাহী জাহাজ মোংলা বন্দরের এসেছে। বৃহস্পতিবারও ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ১১ নম্বর বয়ায় “এমভি প্যানাগিয়া ক্যানালা” নামের একটি বিদেশী বানিজ্যিক জাহাজ কয়লা খালাস করছে। সম্পুর্ন কয়লাগুলো কার্গো ও লাইটার যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে জাবে। পর পর আরো বেশ কয়েকটি জাহাজ আসবে কয়লা নিয়ে।
এর আগে ১০ জুন ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে “এমভি জে হ্যায়” নামের একটি জাহাজ রামপালের জন্য কয়লা খালাস করে মোংলা বন্দর ত্যাগ করেছিল।
বাগেরহাট জেলার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers