শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালের ২নং উজলকুড় ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

রামপালের ২নং উজলকুড় ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের উজলকুড় ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে এ বাজেট পেশ করেন, ইউপি সচিব জাহিদুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ৪৯ লক্ষ ৪২ হাজার টাকা এবং উন্নয়ন আয় দেখানো হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৪৯ লক্ষ ১১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হযেছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকারও বেশী। উদ্বৃত্ত মোট আয় ২ কোটি ১ লক্ষ ২৬ হাজার টাকা। আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ হাজার টাকার কিছু বেশী। মোট উদ্বৃত্ত রয়েছে ৩০ হাজার টাকার কিছু বেশী। ২০২২-২০২৩ অর্থ বছরের তু্লনায় চলতি অর্থ বছরে নতুন কোন করারোপ করা হয়নি বলে বাজেট সভায় উল্লেখ করা হয়েছে। ওই সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুজিবর রহমান, আলী গাজি, ইখতিয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, আবু জাফর, মহিলা সদস্য বিউটি বেগম, সাংবাদিক মহিদুল ইসলাম, সংবাদিক মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। #

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers