শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বাগেরহাটে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বাগেরহাট অফিস
বাগেরহাটে দিনব্যাপি হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট শহরের আল ইসলাহ একাডেমী চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গওহর ডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলনা মুফতি ওসামা আমিন,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন,বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান,মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ।
দিন ব্যাপি এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাগেরহাট জেলার ৫৩টি মাদরাসার ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন।বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় ৫, ১২, ১৫ ও ১৮ বছর এই চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন।প্রতিটি গ্রুপে সাতজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষনা করা হবে। বিজয়ীদেরকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করবে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।এছাড়া জেলা পর্যায়ে বিজয়ীরা এই সংগঠনের অধীনে খুলনা বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন,বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান।
প্রতিযোগিতা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাসে শাহদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শহীদ শেখ আবু নাসের ও মরহুমা রিজিয়া নাসেরসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন গওহর ডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলনা মুফতি ওসামা আমিন

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers