সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বঙ্গোপসাগরে ১৫ দিন ভাসতে থাকা বাংলাদেশের ২০ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে ১৫ দিন ভাসতে থাকা বাংলাদেশের ২০ জেলেকে উদ্ধার

মেহেদী হাসান, রামপাল অফিস
হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ভারতের জলসীমায় গিয়ে ভাসতে থাকা ট্রলারটিকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।এদেশের দ্বীপ জেলা ভোলার ২০ জন জেলে ছিলো ট্রলারটিতে। গত ১১ ডিসেম্বর ট্রলারটি বিকল হয়ে ভাসতে ভাসতে গভীর সাগরে হারিয়ে যায়। গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ওই ফিসিং ট্রলারসহ ২০ জেলেদের উদ্ধার করেন। সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারী দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসেন। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন সোমবার দুপুরে জানান, কোস্টগার্ড’র জাহাজ স্বাধীন বাংলা বাংলদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ সরোজিনি নাইডু থেকে বাংলাদেশের ওই ট্রলারসহ ২০ জেলেকে গ্রহণ করেন। এদেশের ভোলার এসব জেলেরা হলেন, মোঃ নুরুল ইসলাম, মোঃ তাছিন, মোঃ নুরুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ সোহেল, মোঃ বেল্লাল, মোঃ আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মোঃ মিরাজ, মোঃ সালাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ সবুজ, মোঃ হারুন, মোঃ জামাল, মোঃ বসর, মোঃ মোস্তাফিজ, মোঃ সোলাইমান, মোঃ আবু জাহের, মোঃ রিপন ও মোঃ দেলোয়ার। দুপুরেই এ জেলেদেরকে তাদের মহাজন ও ট্রলার মালিক আবুল কাশেমের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মোসায়েদ হোসেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers