সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

বাগেরহাটের সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সংগৃহিত ছবি

সুন্দরবনে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলী এলাকায় বাঘের আক্রমণের শিকার হন মুজিবর রহমান।

নিহত মুজিবর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেখালী গ্রামের আক্কাস আলীর ছেলে

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে সহযোগী জেলেদের সাথে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে যান মুজিবর রহমান।

সোমবার বিকালে সে বাঘের আক্রমণের শিকার হয় জানিয়ে তিনি আরও বলেন, সন্ধ্যা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বৈকেরি এলাকায় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর তিনি জেনেছেন। রাতে সহযোগীরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers