শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে কৃষকদলের বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাগেরহাটে কৃষকদলের বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাগেরহাট ব্যুরো অফিস
জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিনটি উপলক্ষে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে কৃষকদলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। বাগেরহাট জেলা কৃষকদলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক ফকির তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা এম.এ সালাম।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আসাদুজ্জামান,শেখ শাহেদ আলী রবি,অধ্যাপক হাদিউজ্জামান হিরো,মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি হাওলাদার আব্দুল মান্নান, বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা এলাহী মল্লিক আলম, মো: আবু হানিফ,যুবদল নেতা জয়নাল পারভেজ সুমন, গোলাম রসুল মুন্না প্রমুখ।বক্তারা বলেন,দেশে অঘোষিত একদলীয় সৈর শাসন চলছে।সবার উপর শোষন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে সরকার।এমনকি দেশের চালিকা শক্তির প্রধান হাতিয়ার কৃষকদের উপরও নানাভাবে অত্যাচার নিপিরণ চালানো হচ্ছে।এভাবে আর চলতে দেওয়া যায়না।এখনই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুবক্কর।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers