সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোল্লাহাটে নদীর চর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মোল্লাহাটে নদীর চর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বাগেরহাট অফিস

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীর চর থেকে বিপু মিয়া (১৬) নামের কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়দের খবরের ভিত্তিতে বুধবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে মোল্লাহাট উপজেলার চর আস্তাইল এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত বিপু মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার রমানিকদাহ-মিয়াবাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে। বিপু পড়াশুনা বা অন্য কোন স্থায়ী কাজ করতেন না।মাঝে মাঝেই বাড়ি থেকে কাউকে কিছু না বলে ৫ দিন ১০ দিনের জন্য অন্য জায়গায় চলে যেতেন। গেল ৩ ডিসেম্বর থেকে নিখোজ ছিল বিপু মিয়া।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন,স্থানীয়দের খবরের ভিত্তিতে আস্তাইল এলাকা থেকে বিপু মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, বিপু মিয়া গেল পাঁচদিন আগে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায় বিপু।এরপর থেকে আর তাকে খুজে পাওয়া যায়নি।বিপুকে কারা হত্যা করল এসব বিষয়ে কারও প্রতি কোন অভিযোগ করেননি বিপুর পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers