শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোল্লাহাটে টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেলসহ আটক ১

মোল্লাহাটে টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেলসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৩০ কার্টুনে ৫৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের একটি বাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ভোজ্য তেল উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক আশিকুর রহমানকে আটক করেছে পুলিশ।

আটককৃত আশিকুর রহমান মোল্লাহাট উপজেলার চুলখোলা গ্রামের বাদশার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুর রহমান পুলিশকে জানায়, তার বাড়িতে মজুদ রাখা সয়াবিন তেল দুইদিন পর শিকদার সাবরাজ নিয়ে যাবে।এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, মেসার্স শিকদার এন্টারপ্রাইজের ডিলার শিকদার সাবরাজ ন্যায্য মূল্যে বিক্রির উদ্দেশ্যে টিসিবির তেল উত্তোলন করে। পরে গোপনে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে চুলখোলা গ্রামের চায়ের দোকানদার আশিকুর রহমানের বাড়িতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কার্টুনে ৫৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, বিক্রয় নিষিদ্ধ টিসিবির ভোজ্য তেল উদ্ধারসহ আটক আশিকুর রহমান ও ডিলার শিকদার সাবরাজসহ আরও অজ্ঞাত ৪-৫ জনের নামে পুলিশ বাদি হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃত আশিকুর রহমানকে এদিন বিকেলে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠোনো হয়েছে। এছাড়া এঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers