সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বেতাগা ইউপির অর্জন সম্প্রকীত মতবিনিময়

বেতাগা ইউপির অর্জন সম্প্রকীত মতবিনিময়

ফকিরহাট প্রতিনিধি।
৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে অংশগ্রহনকারী (বি.সি.এস) কর্মকর্তাবৃন্দের সঙ্গে ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের অর্জন, কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোঃ রিজাউল করিম। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার সঞ্জয় দাশ, সহকারী কমিশনার ইসরাত জাহান, সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু, সহকারী কর কমিশনার ইনজামান উল হক, সহকারী কমিশনার মোহাম্মদ আসলাম সারোয়ার, সহকারী কমিশনার শামস শাহাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার পায়রা চৌধুরী, সহকারী কমিশনার তানভীর হাসান তুরান, সহকারী কমিশনার সৌম্য চৌধুরী, সহকারী মহা হিসাব রক্ষক আতিক মাহমুদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মো. নাজমুল হুদা। অনুষ্ঠানের শেষে বেতাগা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকলকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers