সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে অর্গানিক বেতাগায় কৃষক উদ্যোক্তা সমাবেশ

বাগেরহাটের ফকিরহাটে অর্গানিক বেতাগায় কৃষক উদ্যোক্তা সমাবেশ

ফকিরহাট  প্রতিনিধি।
করোনা পরিস্থিতি ও বিশ্বে অর্থনৈতিক মন্দার চলমান খাদ্য নিরাপত্তা ধরে রাখতে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে কৃষক উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্ত¡রে অনুষ্ঠিত কৃষক উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এর আগে তিনি বেতাগার বিভিন্ন সবজী খেত ও চাকুলী আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন বাংলাদেশ বিনির্মানে স্মার্ট ফকিরহাট গড়তে কৃষির বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। কৃষিতে ফকিরহাট অনেক এগিয়ে আছে। বিশেষ করে বেতাগায় বিষ ও সারমুক্ত সবজি চাষ হয়ে থাকে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন সবজি বাজারে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অর্গানিক বেতাগার প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, কৃষানী নাসরিন বেগম ও কৃষক দেবাতুষ দাশ ফটিক।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, ফয়সাল উদ্দিন সরদার, তানভীর ইসলাম, আশরাফুল ইসলাম, তারেক রহমান, সরকারি শেখ হেলাল উদ্দীন ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটু গোপাল দাশ ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও কৃষক-কৃষাণী। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান নবনির্মিত উপজেলা ভ‚মি অফিস ভবন পরিদর্শন করেন। এছাড়া এদিন বিকেলে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বিজ্ঞান মোলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধাান অতিথির বক্তব্য রাখেন।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers