সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ

পি কে  অলোক,নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশ হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর অন্তরভুক্ত কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ থানা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জনতা, জনতাই পুলিশ মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদক ও চোরাচালান নিমর্ূল, সড়ক দুর্ঘটনা হ্রুদ, সন্ত্রাসী কার্যকালাপ রোধ, মহাসড়কে শৃংখলা রক্ষা, চুরি, ডাকাতী ছিনতাই এবং চাদাবাজী রোধে সচেতনতা মুলক এ অনুষ্ঠানে থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) মোঃ আলী হোসেন (পিপিএম সেবা) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর সহকারী পুলিশ সুপার (যশোর) আলী আহম্মেদ হাশমী।
তিনি তাঁর বক্তৃতায় বলেন আমরা থ্রি-হুইলার-কে অবৈধ বলবো না, কারণ সরকার এটি আমদানী করেছে ফিডার রাস্তায় চলাচলের জন্য। এটা মহাসড়কে চলাচল করার জন্য নয়, এর কোন বৈধ কাগজপত্র নাই, যার কারনে মহামান্য হাইকোট এটিকে মহাসড়কে অবৈধ ঘোষনা করেছেন। আমাদেরকে মাহামান্য হাইকোটের নির্দ্দেশ যথাযত ভাবে মান্য করতে হবে। তিনি বলেন, জনগন যদি পুলিশকে সহযোগীতা না করতো তাহলে পুলিশের একার পক্ষে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্বাব হবে না। তাই মহাসড়কে যাহাতে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল করতে না পারে এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানী না ঘটে তার জন্য সকলের সহযোগীতাও কামনা করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু ও বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান বুলু। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, রুপসা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি কাজি মোঃ ইয়াসিন, চুলকাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, কমিউনিটি পুলিশিং এর সদস্য শোভন দাশ, বিকাল মন্ডল, আমীর ঢালী, রেজোয়ান শেখ, আওয়াল শেখ ও নাজির শেখ প্রমুখ। এসময় রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি সংবাদকর্মি শ্রমিক নেতা ও চালক সহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers