শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
শ্বশুর আফ্রিদির ‘১০ নম্বর’ জার্সি পরে খেলছেন জামাই আফ্রিদি

শ্বশুর আফ্রিদির ‘১০ নম্বর’ জার্সি পরে খেলছেন জামাই আফ্রিদি

চলতি  মার্চে নিজের বড় মেয়ে আকসারের সঙ্গে পাকিস্তান দলের পেস তারকা শাহিন আফ্রিদির বিয়ে দেওয়ার ঘোষণা দেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এবার জামাইকে নিজের ১০ নম্বর জার্সি দেওয়ারও ঘোষণা দিলেন তিনি। এক টুইট বার্তায় নতুন জার্সি নম্বর পাওয়ার কথা প্রথম জানান শাহিন আফ্রিদি। পরবর্তীতে রিটুইট করে শহীদ আফ্রিদি জানান, যোগ্য উত্তরসূরীকেই জার্সি দিয়েছেন তিনি।

টুইটারে শাহিন আফ্রিদি লেখেন, ‘এটা আমার কাছে একটি জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এটি সততা, অখণ্ডতা ও পাকিস্তানের প্রতি অপরিসীম ভালোবাসার প্রতিনিধিত্ব করে। আমি বিনীত ও সম্মানিত যে এখন থেকে শহীদ আফ্রিদির পর ১০ নম্বর জার্সিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করব।’

এদিকে ২১ বছর বয়সী পেসারকে এই জার্সির যোগ্য উত্তরসূরি বলে মন্তব্য করেছেন সাবেক অলরাউন্ডার আফ্রিদি। তিনি রিটুইট করে লিখেছেন, ‘আমি অনেক সম্মান ও গর্ব নিয়ে এই জার্সি পরতাম।

তিনি আরো লেখেন, ‘আমি আনন্দিত যে ১০ নম্বর জার্সি এখন থেকে শাহিন পরবে, যে যোগ্য উত্তরসূরি! শাহিন আমি তোমাকে অনেক শুভকামনা জানাই। উপরে উঠতে থাক এবং সর্বোচ্চ গর্ব নিয়ে পাকিস্তানের জার্সি পর।’

উল্লেখ্য, পাকিস্তানের উদীয়মান তারকা শাহিন শাহ আফ্রিদি ২০১৮ সালে অভিষেকের পর থেকেই ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। এখন পর্যন্ত ৭৭ আন্তর্জাতিক ম্যাচে ২৫.৪৭ গড়ে ১৬১ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তিনি।

এতদিন ৪০ নম্বর জার্সিতে খেলা শাহিনকে পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে নতুন জার্সিতে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers