সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে দাড়িয়ে থাকা ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ৮ 

বাগেরহাটের মোরেলগঞ্জে দাড়িয়ে থাকা ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ৮ 

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জে দাড়িয়ে থাকা ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বনগ্রাম নামক স্থানে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানগুলোকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।এতে অন্তত এক শিশুসহ আটজন আহত হয়েছেন।এ ঘটনায় বাসের চালক ও সহযোগীকে মারধর করে বাসটিকে আটকে রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শী মরিময় আক্তার নিশা বলেন, নির্বাচনী প্রচারণায় যাওয়ার জন্য তিনটি ভ্যানে অপেক্ষা করছিলাম।এসময় বাগেরহাট থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস আমাদের দাড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দেয়।এতে ভ্যান চালক এনছান ও আবেদ আলীসহ আটজন আহত হয়েছে।সাব্বির শেখ বলেন,ভ্যানগুলো রাস্তার পাশে দাড়িয়ে ছিল।বাসটি অতিরিক্ত গতিতে এসে ভ্যানগুলোকে ধাক্কা দেয়।এতে ভ্যানগুলো ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা ফারির ইনচার্জ এসআই মাহমুদ হাসান বলেন,ভ্যানে বাসের ধাক্কায় হতাহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers