সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ আহত ৩

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ আহত ৩

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
আগষ্টে ঢাকার মিরপুরে বিপ্লব চলাকালে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীনকে (২৮) গ্রেফতারের পর হামলায় মোরেলগঞ্জ থানার ওসি, এক এএসআইসহ ৩ পুলিশ আহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, এএসআই রবিউল ইসলম ও পুলিশ কনস্টেবল মো. শাহীন খান। আহতদের রাত দেড়টার দিকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্মগোপনে থাকা গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীন বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ওসি ডিএসবি মো, শহীদুজ্জামান জানান, আগষ্টে ঢাকার মিরপুরে বিপ্লব চলাকালে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীনসহ তার সহযোগীরা মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে এমন সংবাদ আসে পুলিশের কাছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ সেখানে অভিযান চারায়। এসময়ে বনি আমীন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করলে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, এএসআই রবিউল ইসলম ও পুলিশ কনস্টেবল মো. শাহীন খানসহ ৩ জন আহত হন। এই হামলার মধ্যেও অন্যরা পালিয়ে গেলেও পুলিশ বনি আমীনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আহত দুই পুলিশ কর্মকতাসহ তিনজনকে বুধবার রাত দেড়টার দিকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পুলিশের কাজে বাঁধা, মারপিট করে পুলিশ সদস্যদের আহতের ঘটনায় গ্রেফতার বনি আমীনসহ তার সহযোগীদের নামে মোরেলগঞ্জ থানার এসআই রাম উত্তম রায় বাদি হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার বনি আমীনকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে করাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers