শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক

আবু বকার সিদ্দীক হিরা, নিজস্ব প্রতিবেদক 
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরে বহিরাগত সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষার্থীসহ ৪ জনকে কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বিকেল ৪টায় তেলিগাতী ইউনিয়নের কালুরহাট বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে দুই গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেয়।

গত শুক্রবার সকালে চোমড়া গ্রামের মতিয়ার রহমান শেখের ৮ বিঘা জমির মৎস্য ঘেরে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববতী কচুয়া উপজেলার আঠারো গাতী গ্রামের হানিফ ওরফে ছাদুর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল হামলা চালিয়ে জোরপূর্বক মাছ ধরে নেয়। এ সময় তাদেরকে বাঁধা দিলে ঘের মালিক মতিয়ার শেখ (৪৫), তার চাচা আব্দুর রহিম শেখ (৬৫) ও ভাইয়ের স্ত্রী কমলা বেগমকে (৪৫) ও নবম শ্রেণীর স্কুল ছাত্রী আরমিন আক্তার (১৪)কে মারপিট কুপিয়ে রক্তাক্ত জখম করে। এদের মধ্যে থেকে গুরুত্বর জখমী ৩ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মতিয়ার শেখের ভাতিজা আল আমিন শেখ বাদি হয়ে শুক্রবার মোরেলগঞ্জ থানায় হানিফ ওরফে ছাদুকে প্রধান প্রতিপক্ষ করে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ হামলার প্রতিবাদে এলাকাবাসি ফুসে উঠেছে। বিক্ষোভ ও মানববন্ধন অংশ নেওয়া কৃষক দেলোয়ার শেখ, রশিদ শিকদার, শিক্ষার্থী রাকিব শেখ, রসুল শেখ, আকরাম, শেখ, কালাম শেখ, আওয়ামী লীগ নেতা মোস্তফা শেখ সহ প্রতিবাদকারিরা বলেন, প্রকাশ্য দিবালোকে বহিরাগত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারিদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers