বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বঙ্গপসাগরে ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক

বঙ্গপসাগরে ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক

বাগেরহাট অফিস
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অপরাধে মা-বাবার আর্শিবাদ-১২ নামের একটি ফিসিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড,পশ্চিম জোন মোংলা।বৃহস্পতিবার(০২ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের অবস্থিত মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার ৭৩ কিলোমিটার দক্ষিনপশ্চিম এলাকা থেকে জেলেসহ ট্রলারটি আটক করা হয়।শুক্রবার(০৩ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়ের পূর্বক আটককৃত জেলে, ট্রলার,জাল, ও মালামালসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড পশ্চিম জোনে’র মোংলার অপারেশন অফিসার লেঃ এম মামুনুর রহমান জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখতে পায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড সদস্যরা।এসময় কোস্টগার্ড সদস্যরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই মাছধরা ট্রলারটিকে আটক করে। ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে রয়েছে।তাদের বাড়ী ভারতের কলকাতায় বলে জানায় কোস্টগার্ড।তবে এখনও তাদের নাম জানাতে পারেনি কোষ্টগার্ড।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিুরুল ইসলাম জানান,মামলা দায়ের পূর্বক কোস্টগার্ড সদস্যরা জেলেদের থানায় হস্তান্তর করেছেন।আইনগত প্রক্রিয়া শেষে যত দ্রæত সম্ভব আদালতে সোপর্দ করা হবে।কোস্ট সূত্রে জানা যায়, চলতি মৌশুমে ৮ দফায় ১১টি ফিশিং ট্রলারসহ ১শ ২৮জন ভারতীয় জেলে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের হাতে আটক হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers