সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
পিলজংগের একটি রাস্তা মেরামতের অভাবে জনগনের সিমাহীন দুর্ভোগ

পিলজংগের একটি রাস্তা মেরামতের অভাবে জনগনের সিমাহীন দুর্ভোগ

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের পিলজংগ ৫নং ওয়ার্ডের একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ কাচারাস্তা দীঘদিনেও সংস্কার না করায় স্থানীয় জনগনের মধ্যে চরমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত কাচা রাস্তাটি সংস্কার বা মেরামত করার জন্য স্থানীয় জনগন উর্দ্ধতন কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, পিলজংগ ইউনিয়নের পিলজংগ ৫নং ওয়ার্ডের মোঃ মহিউদ্দিন মোড়লের বাড়ীর সামনে হতে কাচা রাস্তাটি বারিক মোড়লের বাড়ি হয়ে পুনঃরায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে মিশেছে। কাচা রাস্তাটি আধা কিলোমিটার লম্বা হলেও কোন স্থানে বালু বা ইটের সলিং নাই। ফলে বষা মৌসুমে ২শত পরিবারকে হাটা-সমান জলকাদা ভেঙ্গে স্কুল কলেজ মসজিদ মাদ্রসা এমনকি হাট-বাজারে যাতায়াত করতে পোহাতে হচ্ছে সিমাহীন দুর্ভোগ।
স্থানীয় আবুল কালাম মোড়ল ও শরিফুল ইসলাম মহসিন সহ একাধিক ব্যাক্তিরা বলেন, রাস্তার প্রবেশ মুখে ছোট একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাড় ভেঙ্গে রাস্তার অর্ধেক অংশ পুকুরে চলে যাওয়ায় স্থানীয় ইউপি সদস্য সাধন কুমার দে জনগনের চলাচলের জন্য বাঁশের পাইলিং করে সেখানে কিছু বালু দিয়ে ভরাট করে দেয়। যার কারনে এখন রাস্তাটি দিয়ে চলাচল করা একটু সুবিধা হয়েছে। বাকি রাস্তায় হাটু-সমান কাদা। এই জল কাদা ভেঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য এলাকাবাসি উর্দ্ধতন কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers