সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শেখ হেলাল উদ্দীন কলেজে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

শেখ হেলাল উদ্দীন কলেজে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন কলেজে আজ রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। দিনের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন এবং কালো পতাকাউত্তোলন করা হয়। কালো ব্যাজ ধারণ করে কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে কলেজের বঙ্গবন্ধু পুষ্প কাননে ফুলের চারা রোপন করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। পরবর্তিতে কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক প্রতিনিধি অপূর্ব লাল সাহার উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য মোঃ ফারুকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মৃত্যুঞ্জয় কুমার দাস, শেখর চন্দ্র হালদার, দীন মহম্মদ মোল্লা, প্রভাষক কমলেশ চন্দ্র হালদার, মোছাঃ আতাউন্নেছা, সালমা খাতুন, শিক্ষক প্রতিনিধি শেখ শামীম ইসলাম, বীনা রানী মন্ডল, শিক্ষার্থী টুটুল আকুঞ্জী, হুরজাহান খাতুন প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন জাতীয় শোক দিবসে দাবী জানাই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত যেসব খুনিরা বিদেশে পলাতক আছে তাদের দ্রুত দেশে এনে ফাঁসি কার‌্যকর করতে হবে। ১৫ আগস্ট যে ক্ষতি হয়েছে দেশ আজো তা পূরণ করতে পারিন। টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের জন্য খুনিদের রায় বাস্তবায়ন করে সকলকে সমবেত ভাবে দেশের কাজে হাত লাগাতে হবে। আলোচনা সভা শেষে অনলাইনে বঙ্গবন্ধুর উপর লেখা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বঙ্গবন্ধুর লেখা বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers