সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে করোনায় কর্মহীন অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রশিদ।এসময়,মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল আলম ছানা,মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ও প¬ান্ট ম্যানেজার আফছানুল তানভীর,মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন,সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল,উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান শুভ, মোঃ আরিক ইয়াসির রুশদী,সহকারি প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, কেএম মহিউদ্দিন আবীরসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।এ দিন মোল্লাহাট উপজেলার এক হাজার পরিবারকে ১২ কেজি চাল, আড়াই কেজি ডাল, ৩ কেজি ডাল,২ কেজি লবন, ১ কিজ পেয়াজ,এক লিটার তেল, ২টি সাবান ও ৫টি মাস্ক দেওয়া হয়।করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা পেয়ে খুশি স্থানীয়রা।বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ও প¬ান্ট ম্যানেজার আফছানুল তানভীর বলেন, করোনা পরিস্থিতিতে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে থাকার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। মোল্লাহাটের এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রশিদ বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ অসহায় অবস্থায় রয়েছে।অসহায়দের সহযোগিতায় সরকারের পাশাপাশি কর্পোরেট সেক্টরের ব্যবসায়ীরাও এগিয়ে আসছেন।হত দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণের জন্য মধুমতি পাওয়ার প¬ান্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers