শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

বাগেরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা(২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।এসময় দুই মোটরসাইকেলের চালক পরিতোষ মন্ডল (২৫) ও আইয়ুব মোল্লা (২৩) আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।নিহত মিঠুন বালা উপজেলার দত্তডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক নির্মল বালার ছেলে।আহত পরিতোষ মন্ডল চাউলটুরী গ্রামের বিবেশ্বর মন্ডলের ছেলে এবং আইয়ুব মোল্লা একই এলাকার হুমাউল মোল্লার ছেলে।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান,উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা নামে একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।দুই মোটরসাইকেল চালক আহত হয়েছেন।আহতদের স্থানীয়রা উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers