সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের বেতাগায় ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,মালামাল লুট

ফকিরহাটের বেতাগায় ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,মালামাল লুট

চুলকাটি(বাগেরহাট)প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা এলাকায় গভীর রাতে একজন ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি শুক্রবার দিবাগত গভীর রাতে ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, ঘটনার রাতে বেতাগা ইউনিয়নের মহিষ প্রজনন ও উন্নয়ন খামার সংলগ্ন এলাকার বাসিন্দা মো: কামাল হোসেন নামের একজন ঠিকাদারের নবনির্মিত পাকা বাড়ির গ্রিল কেটে অস্ত্রধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ঠিকাদার কামাল তার বৃদ্ধ পিতা, স্ত্রী ও শিশু সন্তানসহ সকলকে মারপিটসহ অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে রশি দিয়ে বেধেঁ একটি রুমে আটক করে রাখে। এরপর ডাকাত দল ঘরে থাকা নগত ১ লক্ষ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ কাজপত্র নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার আরও জানায়, ডাকাত দল আনুমানিক রাত ১টায় ঘরে প্রবেশ করে ডাকাতিকৃত মালামাল নেওয়ার পর তারা ফ্রিজে ও কিচেন রুমে থাকা খাবার খেতে থাকে। পরে ডাকাতদল মটর সাইকেল ও একটি প্রাইভেটকারে পালিয়ে যায়। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ডাকাতির সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। ##

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers