বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজ ভোর আনুমানিক ৪ টার সময় তিনি একটি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাক্তন প্রধান শিক্ষক মোস্তফা ফারুক আহমেদ (৬৫)নামে একজনের মৃত্যু বরন (ইন্না….রাজিউন)।তাঁহার মৃত্যু কালে তিনি ৪ কন্যা ১ ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। ৬ দিন আগে তারই জ্যৈষ্ঠ কন্যা করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করে পরিবারে শোকের আবহ শুকাতে না শুকাতে পরিবারের আরেক জনের মৃত্যু। মৃত্যুর সাথে পাঞ্জা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।দীর্ঘকালিন তিনি চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।মোস্তফা ফারুক আহমেদ ও তার মেয়ের করোনা সংক্রমন মহামারি মরণব্যাধি মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম পরিবারটি দুজনকে হারিয়ে অসহায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারের শোকাহত সদস্যবর্গ ও স্বজনেরা। তার মৃত্যুর খরব শুনে শিক্ষক মহলে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত হয়। এসময় মরহুমের রুহের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন।
Leave a Reply