বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
চুলকাটি প্রেস ক্লাবের সামনে সওজের জমি অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণ

চুলকাটি প্রেস ক্লাবের সামনে সওজের জমি অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণ

চুলকাঠি ডেস্ক

খুলনা-মোংলা মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জমি অবৈধভাবে দখল করে পাকা ঘর নির্মান করে বহাল তবিয়তে রয়েছে খায়রুল ইসলাম নামের জনৈক ব্যবসায়ী। তার বাড়ি রাখালগাছি ইউনয়নের সৈয়দপুর গ্রামে।

জানা যায়, বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেস ক্লাবের সম্মুখেই সড়ক ও জনপদ বিভাগের সরকারী জমি অবৈধ ভাবে দখল করে সেখানে পাকা ইমারাত তৈরী করে গোডাউন বানিয়ে ব্যবসা করছেন তিনি অবৈধভাবে।
স্থানীয়রা জানান, পাকা ইমারাত নিমার্ণ করে তার উপরী অংশে মুলিবাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যাহাতে কেউ বুঝতে না পারেন তিনি পাকা ইমারাত নিমার্ণ করেছেন। তিনি সেখানে বিভিন্ন ধরনের বেচাকেনা করেন। গোডাউনে মালামাল আনা নেওয়ার সময় প্রেসক্লাবে প্রবেশের একমাত্র সরকারী রাস্তাটি ও ভেঙ্গেচুরে নষ্ট করে ফেলেছেন তিনি। এ রকম।ঘটনা ১/২ বার নয়, একাধিকবার ঘটেছে। যা নিয়ে প্রেস ক্লাব কতৃপক্ষের সাথে বিভিন্ন সময় বাকবিতর্ক হয়। এই অবৈধ স্থাপনা নিয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে তা ভাংগা হয় না। সওজ-এর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিভিন্ন অভিযানে আশেপাশের স্থাপনা উচ্ছেদ হলেও এটি অক্ষত দেখা যায়। সংগত কারনে এলাকাবাসী বিভিন্ন ধারণা পোষণ করেন। প্রেস ক্লাবের সভাপতি পিকে অলোক জানান, অবৈধ এই স্থাপনার জন্য প্রেস ক্লাবটি রাস্তা থেকে দেখা যায় না। তাছাড়া প্রেস ক্লাবের সরকারী রাস্তায় ট্রাক উঠিয়ে বার বার রাস্তা নষ্ট করছে। আর এ বিষয়কে কেন্দ্র করে বার বার তার সাথে সাংবাদিকদের বাকবিতর্ক হয়। তাই এই অবৈধ স্থাপনা অপসারণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাটপাড়া ভুমি অফিসের সহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা সৈয়দ দেলদার আলী উল্লেখিত স্থাপনাটি অতিসত্ত্বর অপসারনের নির্দেশ দেন।

এ ব্যপারে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দেনের সাথে আলাপ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers