বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলার মোংলা উপজেলাতে ব্র্যাক কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুর্গ প্রকল্পের আয়োজনে ১৪ই জুন ২০২১ইং সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের দোকানদার,ব্যবসায়ী ও পথচারীদের করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণের শুভ উদ্বোধন অনুষ্টিত হয়।মোংলা উপজেলা ব্র্যাক স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক শরীফ হোসেন রানার সভাপতিত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণের শুভ উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহানা মোরশেদ,ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচীর মোংলা উপজেলার এলাকা ব্যবস্থাপক শারমিন সুলতানা যুথীঁ,ব্র্যাক কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুর্গ প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোঃ আলমগীর হোসেন,হটস্পট মোবিলাইজার শান্ত মিস্ত্রী,সামীম আহম্মেদ,ইমাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলা ও প্রশাসনিক নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।
Leave a Reply