শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে এক লক্ষ ৮৪ হাজার শিশু

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে এক লক্ষ ৮৪ হাজার শিশু

বাগেরহাট অফিস
বাগেরহাটে ১ লক্ষ ৮৪ হাজার একশ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৬০ হাজার শিশুদের শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ৫জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভার শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এক হাজার ৮‘শ ৫৮টি টিকাদান কেন্দ্রে ৩ হাজার ৭‘শ ১৬ জন স্বেচ্ছাসেবক শিশুদের এই ক্যাপসুল খাওয়াবেন।এছাড়াও এই ক্যাম্পেইনে ২‘শ ৩১জন সুপারভাইজার, ৬‘শ ৯৩ জন স্বাস্থ্য সহকারী, এফডব্লিউ এ, সিএইচসিপিরাও দায়িত্ব পালন করবেন।মঙ্গলবার (০১ জুন) সকালে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের অরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।এসময় বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ বকসি,মেডিকেল অফিসার ডা. সুব্রত দেবনাথ,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা,সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ বাগেরহাটে কমর্রত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ৫ থেকে ১৯ জুন পর্যন্ত বাগেরহাটের ১ লক্ষ ৮৪ হাজার একশ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এ জন্য আমাদের পর্যাপ্ত ক্যাপসুল ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। যদি অতিরিক্ত শিশু থাকে তাদেরকে খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers