শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত রবিউল ইসলাম মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২২ মে) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।এর আগে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে মোল্লাহাট উপজেলার ভান্ডারকোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে রতু মোল্লা ও তার চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নিহত রবিউল ইসলাম মোল্লা ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, রতু মোল্লা ও ইরাজ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধে কথাকাটাকাটির জেরে রতু মোল্লার সাথে তার চাচাতো বাই ইরাজ মোল্লাদের সাথে সংঘর্ষ হয়।এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে রতু মোল্লার ছেলে রবিউল ইসলাম (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেণ, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। এদের মধ্যে রবিউল ইসলাম মোল্লা নামের একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা সংঘষের্র স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers