শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
আজ ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ,মাছ ধরা যাবে সুন্দরবনের নদী-খালে

আজ ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ,মাছ ধরা যাবে সুন্দরবনের নদী-খালে

প্রতিকী ছবি

বাগেরহাট অফিস
প্রজনন ও বংশ বিস্তারের লক্ষ্যে বঙ্গোপসাগরে আজ ২০ জুলাই থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সোনালী ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার ফলে সমুদ্রগামী জেলেরা ট্রলার ও জালসহ মাছ ধরার সকল সরঞ্জামাদি নিয়ে নিষেধাজ্ঞা বলবৎতের আগেই উপকূলীয় মৎস্য আড়ৎগুলোতে ফিরে এসেছে।জাতীয় মৎস্যজীবি সমিতির মোংলা উপজেলা শাখার সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন,নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারের দেয়া সহায়তা আরো বাড়ানো হলে তাদের দারিদ্র্যতা দূরের পাশাপাশি জীবিকা নির্বাহ করা সহজ হতো। এ ৬৫ দিনে দুই দফায় প্রতি জেলেকে মোট ৮৬ কেজি করে চাল দেয়া হয়ে থাকে।যা তাদের পরিবারের সদস্য তুলনায় খুবই কম বলে দাবী জেলেদের।তাই সরকারের এ সহায়তা বরাদ্দ বাড়ানো দাবী তাদের।এবারও নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সাগরের নিবন্ধিত জেলেদের জনপ্রতি জন্য প্রথম দফায় ৪৩ কেজি এবং দ্বিতীয় দফায় আবারো ৪৩ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।তিনি বলেন,৬৫ দিনের এ নিষেধাজ্ঞা গভীর সাগরের মাছ ধরা জেলেদের জন্য তবে সুন্দরবনের নদ-নদী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত।তাই জেলেরা সুন্দরবনের অভ্যন্তরের নদী-খালে মাছ ধরতে পারবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers