সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বেতাগা ইউনিয়ন পরিষদ হতে পারে সারাদেশের একটি রোল মডেল খুলনা বিভাগীয় কমিশনার

বেতাগা ইউনিয়ন পরিষদ হতে পারে সারাদেশের একটি রোল মডেল খুলনা বিভাগীয় কমিশনার

পিকে অলোক,নিজস্ব প্রতিবেদক
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি) বলেছেন বেতাগা ইউনিয়ন পরিষদ হতে পারে সারাদেশের মধ্যে একটি রোল মডেল। স্থানীয় সরকারকে শক্তিশালি করতে যা যা প্রয়োজন তা তারা করতে সমর্থ হয়েছে। তিনি রবিবার দুুপুরে বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৪টি স্থায়ী কমিটির সাথে স্বচ্ছতা জবাব দিহিতা ও জনঅংশিদারিত্বে সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন আমাদের অঙ্গিকার সর্ম্পকিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন সততা আন্তরিকতা ও সাহস থাকলে সব কিছু অসম্বল-কে সম্ভব করা যায়। যেটি বেতাগা ইউনিয়ন পরিষদ করতে পেরেছে। তারা সরকারের যে এসডিজি বাস্তবায়নের ভিশন তা অনেক অংশে এগিয়ে রয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, বিভাগীয় কমিশনারের সহধর্মিনী সহকারি অধ্যাপক রাশেদা আক্তার গাজী, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নিবার্হী অফিসার সানজিদা বেগম। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুল করিম, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, শিক্ষাবিদ দাশ শিশির কুমার ও বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী আনন্দ কুমার দাশ। এর আগে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা পূর্ববেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন, ডাঃ অমূল্য বিশ্বাস কমউিনিটি ক্লিনিকের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন, অর্গানিক বেতাগা, প্রাণী সম্পদ সাব সেন্টার, পাবলিক লাইব্রেরী, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের চেঞ্জরুম ও ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে নির্মিত মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers