মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাইক্রোবাসের চালককে উদ্ধারের চেষ্টা করছে

ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাইক্রোবাসের চালককে উদ্ধারের চেষ্টা করছে

 চুলকাঠি ডেস্ক

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের তার ছিঁড়ে পদ্মা নদীতে একটি মাইক্রোবাস ডুবে গেছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে ৫ নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং থানা ও নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১ টার সময় ডুবে যাওয়া মাইক্রোবাসটিকে রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে মাইক্রোবাসে চালক ছাড়া কোন যাত্রী ছিলোনা।  ফায়ার সার্ভিসের ডুবুরি দল চালককে উদ্ধারের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো বলেন, সকাল আনুমানিক ১১ টার সময় ঝড়ো বাতাসের কারনে দৌলতদিয়া ৫ নম্বর পন্টুনের তার ছিড়ে যায় এবং মাইক্রোবাসটি পদ্মা নদীতে নিমজ্জিত হওয়ার পরপরই আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে সোয়া দুই ঘন্টা পর  রেকার দিয়ে গাড়ীটি উদ্ধার করি এবং স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাড়ীতে থাকা চালককে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers