সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
প্রতীকী ছবি
বাগেরহাট অফিস
বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান মোঃ ইকবাল হোসেনের পরিবারকে নগদ অর্থ, খাদ্য ও পোশাক প্রদান করেছেন ছাত্রলীগ নেতা ফ্রিল্যান্সার ইমরুল কায়েস পান্থ। রবিবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মধ্যকালিকাবাড়ি গ্রামে ইকবালের বাড়িতে গিয়ে এই সহযোগিতা করেন তিনি।এসময় সাংবাদিক আলী আকবর টুটুল ও এসএস শোহান উপস্থিত ছিলেন।লকডাউনের মধ্যে ঈদের আগমুহুর্তে নগদ অর্থ, পোশাক ও খাদ্য সামগ্রী পেয়ে খুশি ইকবাল ও তার পরিবার।
ক্রিকেটার মোঃ ইকবাল হোসেন বলেন, একজন খেলোয়ার হিসেবে সরকারি কোন ভাতা বা সহযোগিতা না পাওয়ায় একধরণের মানবেতর জীবন যাপন করি আমরা। আজকে পান্থ ভাই যে সহযোগিতা করলেন এ জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।ফ্রিল্যান্সার ইমরুল কায়েস পান্থ বলেন, বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে ইকবালের আর্থিক দৈন্যতা ও অসহায়ত্বের কথা জানতে পারি। পরবর্তীতে সংবাদকর্মীদের সহযোগিতায় ইকবালের বাড়িতে এসে আমার সাধ্যমত তাকে সহযোগিতা করেছি।সমাজের অন্য বিত্যবানরাও এভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে অসহায় মানুষের সংখ্যা কমে যাবে।
Leave a Reply