সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটের মোংলায় ছেলের হাতে মা খুন,ছেলে-পুত্রবধু আটক

বাগেরহাটের মোংলায় ছেলের হাতে মা খুন,ছেলে-পুত্রবধু আটক

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের আঘাতে শৈবালিনি রায় (৬০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল তিনটায় মোংলা উপজেলার শেলাবুনিয়া বটতলা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।হত্যাকান্ডের ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায় (৪২) ও তার স্ত্রী সুচিত্রা বিশ্বাস (২৮)কে আটক করেছে মোংলা থানা পুলিশ।
নিহত শৈবালিনি রায় মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের খিতিশ চন্দ্র রায়ের স্ত্রী।স্থানীয়রা জানান,আগে থেকেই বিভিন্ন কারণে শৈবালিনি রায়ের সাথে তার পুত্রবধু সুচিত্রা বিশ্বাসের ঝগড়া-ঝাটি ছিল।মঙ্গলবার গোবরের লাকড়ি নিয়ে শৈবালিনি রায়ের সাথে তার পুত্রবধু সুচিত্রা বিশ্বাসের ঝগড়া হয়।পরবর্তীতে সুব্রত রায় বাড়িতে আসলে ঝগড়ার বিষয়টি জানান স্ত্রী সুচিত্রা বিশ্বাস।সুব্রত রায় ক্ষিপ্ত হয়ে হাতের কোদাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে।এতে সে ঘটনাস্থলেই মারা যায়।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন,আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি।হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে সুব্রত রায় ও পুত্রবধু সুচিত্রা বিশ্বাসকে আটক করা হয়েছে।ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers