সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোল্লাহাটে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১

মোল্লাহাটে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটের শাসন গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার নিহত আসাদ শেখের মেয়ে মমতাজ বেগম বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২জনকে আসামী করে মোল্লাহাট থানায় এই মামলা করেন। এদের মধ্যে এজাহার নামীয় আসামী মিকাইল হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, শনিবার নিহতের মেয়ে মমতাজ বেগম বাদী হয়ে আবুল হোসেন মোল্লাকে প্রধান আসামী করে ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২জনকে আসামী করে মামলা দায়ের করেন। আমরা ইতোমধ্যে এজাহার নামীয় ২ নং আসামী মিকাইল হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছি। অন্য আসামীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল)বিকেলে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২নং ওয়াডের্র সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়।আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রার্থী মামুন শেখের চাচা আসাদ শেখ (৭০) মারা যায়।মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের ৩০ থেকে ৩৫টি ঘরবাড়ি ভাংচুর করে। ময়নাতদন্ত শেষে শুক্রবার (০২ এপ্রিল)জুমআবাদ নিজ বাড়িতে নিহত আসাদের শেখের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে সংঘষের্র পর থেকে মোল্লাহাট উপজেলার শাসন গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers