সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটের মোংলায় প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষক আহত, হুমকী অব্যাহত

বাগেরহাটের মোংলায় প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষক আহত, হুমকী অব্যাহত

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোংলায় প্রতিপক্ষের হামলায় দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের প্রভাষক এসএম গোলাম কিবরিয়া আহত হয়েছেন। শুধু আহত করেই থেমে যাননি প্রতিপক্ষরা চিকিৎসা শেষে বাড়ি ফিরলে কলেজ শিক্ষককে জীবন নাশের হুমকীসহ বিভিন্ন ভাবে হয়রানি অব্যাহত রেখেছে। এ ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসক ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষক এসএম গোলাম কিবরিয়া।
এসএম গোলাম কিবরিয়া বলেন, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামে জমিক্রয় করে দীর্ঘদিন বসবাস করে আসছিলাম।কিন্তু আমার বাড়ির সামনে একটি ক্যানেল রয়েছে। যার ফলে কবলা মূলে জমি ক্রয় করে বাড়ি প্রবেশের জন্য একটি বাশের পুল তৈরি করে যাতায়েত করছিলাম।কিন্তু যাতায়াত পথের একটি অংশ বিক্রি করার জন্য প্রতিপক্ষ আকবর আলী ৫০ হাজার টাকা গ্রহন করে বায়না রেজিষ্ট্রি দেন।পরবর্তীতে কবলা দলীল করার জন্য প্রস্তুতি নিলে জানতে পারি আকবর আলীর ওই সম্পত্তির মালিকানা সঠিক নয়।পরবর্তীতে আমার বায়না চুক্তিপত্রের টাকা না দিয়ে ওই পুলটি ভেঙ্গে ফেলে।কেন ভেঙ্গেছ এটা জানতে চাইলে আকবর আলী, হাবিবুর রহমান, জাকিরসহ আট-দশজন আমার উপর হামলা করে। এতে আমি গুরুত্বর আহত হই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরলে আমাকে জীবনে মেরে ফেলার হুমকী দিতে থাকে তারা।আমি এর সঠিক বিচার চাই।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত পূর্বক সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers