সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকির ফহম উদ্দিন দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় খানপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন

ফকির ফহম উদ্দিন দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় খানপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন

চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। আগামী ১১ এপ্রিল নির্বাচনের নির্বারিত তারিখ থাকলেও সকল প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় উক্ত পদে আর কোন প্রতিদ্বন্দ্বী নেই। দলীয় নমিনেশন পাবার জন্য ৬ জন আবেদন করলেও তিনিই দলীয় প্রার্থী মনোনীত হন। আবার ইউপি পদে ৭ জন মনোনয়ন জমা দিলেও শেষমেষ তিনিই একমাত্র প্রার্থী হিসাবে টিকে আছেন। বুধবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। তিনি আবারও নির্বাচিত হওয়ায় ইউনিয়নবাসী আবারও তাদের আস্থার জায়গা ফিরে পেয়েছে বলে দলীয় নেতা-কর্মীরা মন্তব্য করেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান,'” বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনি দলীয় সকল নেতা-কর্মী সহ ইউনিয়নবাসীকে অভিনন্দন জানান। পুর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নবাসীর নিরলস সেবা করার কথা বলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers