সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগরেহাট সদর উপজলোর খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদশে আওয়ামী লীগ মনোনীত চেয়াররম্যান প্রার্থী ফকির ফহম উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগরে বর্ধিত সভা সোমবার বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ননি গোপাল সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজলো আওয়ামী লীগের সভাপতি ও ষাটগুম্বজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু।
তিনি তাঁর বক্তৃতায় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন সকল ষড়যন্ত্র ছিন্ন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয় করার জন্য সকলকে নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এম এ মতিন । এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খানপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফকির ফহম উদ্দিন , সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা শিশির কুমার শিকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল গনি রঞ্জন দাস, ইউপি সদস্য বৃন্দ,ওয়ার্ড আ,লীগের সভাপতি-সম্পাদক বৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়নের নেতৃবৃন্দ, সহপ্রায় পাঁচ শতাধিক আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনেরব নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply