শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলানদীর চর থেকে মৃত বাঘ উদ্ধার

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলানদীর চর থেকে মৃত বাঘ উদ্ধার

বাগেরহাট অফিস
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টায় বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন শরণখোলা স্টেশনের বনরক্ষীরা। বাঘটি শরণখোলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে। শনিবার (২০ মার্চ) ময়নাতদন্ত শেষে মৃত বাঘটিকে মাটিচাপা দেওয়া হবে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি মৃত বাঘ দেখতে পান। এটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বাঘটির শরীরে হালকা পচন ধরেছে। ধারণা করছি দুই-তিনদিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। পরে জোয়ারের পানিতে ভেসে এসে চরে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। শনিবার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহায়তায় ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটিচাপা দেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে নমুনা ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers