সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শেখ হেলাল উদ্দীন কলেজের অনুমোদিত গভর্ণিং বডির প্রথম সভা।

শেখ হেলাল উদ্দীন কলেজের অনুমোদিত গভর্ণিং বডির প্রথম সভা।

চুলকাঠি ডেস্ক
শেখ হেলাল উদ্দীন কলেজের অনুমোদিত গভর্ণিং বডির প্রথম সভা আজ সকাল ১১ টায় অনুুুষ্ঠিত হয়েছে।কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে গভর্ণিং বডির সদস্য সচিব অধ্যক্ষ বটু গোপাল দাসের সঞ্চালনায় নব নির্বাচিত সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে সর্ব সম্মতিক্রমে গভর্ণিং বডির কো-অপ্ট চিকিৎসক প্রতিনিধি নির্বাচিত হন সাতক্ষীরা জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স ম আব্দুর রব, এ্যাডঃ নব কুমার চক্রবর্তী, মোঃ ফারুকুল ইসলাম, আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন গাজী, মোঃ হাফিজুর রহমান, মনজিলা খাতুন, অপূর্ব লাল সাহা। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের এই কোভিড-১৯ কালীন সময়ে ছেলে মেয়েদের লেখা পড়ার খবর রাখতে হবে। সকলের সহযোগিতায় শেখ হেলাল উদ্দীন কলেজ একদিন এতদাঞ্চলের মানুষের স্বপ্নের প্রতিষ্ঠানে পরিণত হবে, এই কলেজ কে কেন্দ্র করে মানুষের মন মানসিকতার উৎকর্ষতা বৃদ্ধি পাবে। উল্লেখ গত ০৩ মার্চ ২০২১ খ্রি. জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক শেখ হেলাল উদ্দীন কলেজের গভর্ণিং বডি ২ বছরের জন্য অনুমোদন করেন। মত বিনিময় সভা শেষে সভাপতি ও সদস্য বৃন্দ কলেজের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers