সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শেখ হেলাল উদ্দীন কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

শেখ হেলাল উদ্দীন কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

চুলকাঠি ডেস্ক

শেখ হেলাল উদ্দীন কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা মোতাবেক জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা, গভর্ণিং বডির সদস্য মোঃ ফারুকুল ইসলাম, স ম আব্দুর রব, সেখ তারিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, বীনা রানী মন্ডল, শামীম ইসলাম শিক্ষার্থী মিতু বিশ্বাস, মুর্শীদা খাতুন, রিজয়ান শেখ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে শত বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর লেখা বই উপহার হিসেবে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers