সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে খানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল দশটায় কেক কাটা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফকির ফহম উদ্দিন । ইউপি সচিব জাহাঙ্গীর আকনের সঞ্চালনায় অনান্যার মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মহব্বতের চাকলাদার, ১নং ওয়াল্ড আওয়ামী লীগের সভাপতি চিন্ময় দেবনাথ, লীগ নেতা, আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন ইউপি সদস্য সঞ্জয় কুমার দাস,কামরুল ইসলাম, ইলিয়াস শেখ, বাবুল শেখ, মনোয়ারা বেগম সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন, কেক কাটা অনুষ্ঠান শেষে চুলকাঠি জামে মসজিদের খতিব মুফতি আলহাজ্ব ফেরদৌউস আলম বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন গোত্রের শত শত লোক অংশগ্রহণ করেন।
Leave a Reply