রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অনলাইন শপিং প্রতারণার ফাঁদে গ্রহকেরা

অনলাইন শপিং প্রতারণার ফাঁদে গ্রহকেরা

চুলকাঠি ডেস্ক

অনলাইন শপিং প্রতারণা এড়াতে করণীয যে কোন ধরনের প্রতারণা রােধে বাংলাদেশ পুলিশ সদা সক্রিয় । এ লক্ষ্যে , সন্দেহভাজন প্রতারকদের চিহ্নিত করতে এবং সংগঠিত প্রতারণার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ের বিভিন্ন ইউনিট । প্রতিনিয়ত , আইনের আওতায় আনা হচ্ছে এ ধরণের প্রতারকদের । তবে , শুধুমাত্র আইন প্রয়ােগ করে এ ধরনের অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করা খুব সহজ নয় । এক্ষেত্রে , সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । তাই , আসুন এ ধরণের প্রতারণা এড়াতে কিছু সাধারণ পরামর্শ মেনে চলি ।  ফেইসবুকে অসংখ্য অনলাইন শপিং পেইজ রয়েছে , যেগুলাে নানা রকমের চটকদার বিজ্ঞাপন দিয়ে লােকজনকে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে । এর মধ্যে কিছু পেইজ পাওয়া যায় যেগুলাে কখনাে কখনাে এক ধরণের প্রােডাক্ট দেখিয়ে অন্য ধরনের প্রােডাক্ট বা নিম্নমানের প্রােডাক্ট ডেলিভারি দিয়ে থাকে । আবার , কিছু কিছু পেইজ পাওয়া যায় যেগুলাে প্রােডাক্ট অর্ডারের জন্য অগ্রীম মূল্য পরিশােধ করার পরও কোন প্রােডাক্টই ডেলিভারি দেয় না । এক্ষেত্রে , আপনি যদি তাদের চ্যালেঞ্জ করেন তারা আপনার নম্বর বা একাউন্টটি ব্লক করে দিবে । এ ধরনের পেইজগুলাে সাধারনত চালু হবার কিছুদিনের মধ্যেই অসংখ্য মানুষের নিকট হতে বিভিন্ন পরিমানের টাকা হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টটি হঠাৎ করে ডিএকটিভেট করে দেয় । পরামর্শ ও সুপরিচিত বা সুপ্রতিষ্ঠিত অনলাইন শপ ছাড়া অন্য কোন অনলাইন শপ থেকে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকুন । এক্ষেত্রে তাদের কাস্টমার রিভিউগুলাে ভালভাবে পর্যবেক্ষণ করে নিতে পারেন । বিঃ দ্রঃ প্রতারণার শিকার হলে বিলম্ব না করে সংশ্লিষ্ট থানাকে অবগত করুন । নিজে সচেতন হই । অন্যকে সচেতন করি নিরাপদ জীবন গড়ি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers