শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলা বন্দরে কয়লা বোঝাই কার্গোডুবি,মাস্টারের সাধারণ ডায়েরী,উদ্ধার কাজ শুরু হবে সোমবার

মোংলা বন্দরে কয়লা বোঝাই কার্গোডুবি,মাস্টারের সাধারণ ডায়েরী,উদ্ধার কাজ শুরু হবে সোমবার

মোল্লা আব্দুর রব, বাগেরহাট ব্যুরো অফিস
মোংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেলে এমভি বিবি-১১৪৮ নামের কয়লা বোঝাই জাহাজ ডুবির প্রায় ১৮ ঘন্টা পরেও উদ্ধার কাজ শুরু হয়নি।তবে চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।সোমবার (১লা মার্চ )সকালে উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার শেখ ফখর উদ্দিন।এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পশুর চ্যানেলের বানিয়াশান্তা এলাকায় ইসমাইলের ছিলায় এই কার্গোডুবির ঘটনা ঘটে।ডুবে যাওয়া জাহাজটিতে ৮‘শ ৪৮ টন কয়লা ছিল।মোংলা বন্দরের হারবাড়িয়ায় নোঙ্গর করা মাদার ভ্যাসেল থেকে ইস্টার্ণ প্রাইভেট লিমিটেডের আমদানি কলা কয়লা নিয়ে জাহাজটি যশোর জেলার নওয়াপাড়া নৌবন্দরে যাচ্ছিল।
জাহাজডুবির ঘটনায় জাহাজের মাস্টার মোংলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।ডায়েরীতে তিনি ঘন কুয়াশা ও স্রোতের কারণে কাত হয়ে জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।লাইটার জাহাজ পরিবহন ঠিকাদার (ক্যারিয়ার) মোঃ কামাল হোসেন বলেন,ডুবে যাওয়া জাহাজটি মূল চ্যানেলের পাশে রয়েছে।জাহাজে থাকা নাবিক ও শ্রমিকরা সবাই নিরাপদে রয়েছেন।কোন হতাহতের ঘটনা ঘটেনি।আমরা জাহাজটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করছি।
গতকাল (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ফখর উদ্দিন বলেন,মোংলা বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিনে পশুর নদীর ইসমাইলের ছিলা নামক স্থানে জাহাজটি ডুবে যায়।এমভি বিবি-১১৪৮ নামের কয়লা বোঝাই জাহাজটি চ্যানেলের পাশে রয়েছে।বন্দরের নৌযান চলাচলে কোন সমস্যা হচ্ছে না।আমরা জাহাজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।তারা জাহাজটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা করছে।সোমবার সকাল নাগাদ উদ্ধার কাজ শুরু হতে পারে বলে মালিক পক্ষ জানিয়েছেন। তারপরও বন্দর কর্তৃপক্ষের কোন সহযোগিতা তারা চাইলে আমরা সহযোগিতা করব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers