সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবনে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ আটক ৪

সুন্দরবনে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ আটক ৪

বাগেরহাট অফিস
সুন্দরবনের ভোলানদীর চর থেকে চোরাই ট্রলার ও ইলিশের জালসহ চার চোরকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলানদীর চর থেকে শরণখোলা থানা পুলিশ এদেরকে আটক করে।এসময় বরিশাল থেকে চুরি করে আনা একটি ট্রলার ও সাড়ে চার হাজার ফুট ইলিশের জাল জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানী এলাকার রুবেল বিশ্বাস, জুয়েল বিশ্বাস, মহিবুল বিশ্বাস ও শাহিন শিকদার।বরগুনা থেকে ট্রলারটি চুরি করে সুন্দরবনের ভোলা নদীতে তারা অবস্থান করছিল সুযোগ বুঝে জেলেদের কাছে বিক্রি করার জন্য।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বরগুনা থেকে ট্রলার ও ইলিশের জাল চুরি করে কিছু দুষ্ট লোক সুন্দরবনের অভ্যন্তরে অপেক্ষা করছিল। অভিযান চালিয়ে আমরা তাদেরকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানি এলাকার বাদশা মিয়ার একটি ট্রলার ও ইলিশের জাল চুরির কথা স্বীকার করেছেন।আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers