সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হল অসুস্থ্য সংসদ সদস্য এ্যাড. মিলনকে

এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হল অসুস্থ্য সংসদ সদস্য এ্যাড. মিলনকে

বাগেরহাট অফিস : কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা)আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বেসরকারি একটি এয়ার এ্যাম্বুলেন্সে মোরেলগঞ্জ আজিজ মেমোরিয়াল মাধ্যামিক বিদ্যালয় মাঠ থেকে ঢাকায় পাঠানো হয়।এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে বসে শ্বাস কষ্ট শুরু হয় প্র্রবীন এই আওয়ামী লীগ নেতার।শ্বাস কষ্টের সাথে ডায়েবেটিসও বৃদ্ধি পেয়েছিল বলে জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।তিনি বলেন,বাগেরহাট-৪(মোরেলগঞ্জ শরণখোলা)আসনের সংসদ সদস্য অ্যাড.আমিরুল আলম মিলন মোরেলগঞ্জ পৌর শহরের নিজ বাসভবনে স্বাভাবিক কাজ কর্ম করছিলেন।সকাল সাড়ে ৮টার দিকে শ্বাস কষ্ট শুরু হয়।পরে ডায়েবেটিসও বৃদ্ধি পায়।পরিবারের সকলের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে বলে জানান তিনি।মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন,সংসদ সদস্য মহোদয় শ্বাসকষ্ট অনুভব করেছিলেন।বিষয়টি ক্রমশ জটিল হতে পারে ভেবে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers