সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রদান অব্যাহত

ফকিরহাটে কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রদান অব্যাহত

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের টিকা প্রদানের অষ্টম দিনেও ভীড় ছিল চোখে পড়ার মত। উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো: কামাল হোসেন জানান, সোমবার ৩৫৬জন করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন। এপর্যন্ত টিকা গ্রহন কারীর সংখ্যা মোট ৩হাজার ৩জন। এদিনও নানা শ্রেনী পেশার মানুষ অত্যান্ত আনন্দের সাথে তারা টিকা গ্রহন করেছেন। জানা গেছে, দ্বিতীয় ডোজের টিকা পরবর্তীতে আসবে এমন খবর পাওয়া গেছে, ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ভ্যক্সিন আছে তাতে এখনও ৩হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, ফকিরহাটে প্রথম ধামে করোনার টিকা এসেছে ৪৪৮ ভায়াল অর্থাৎ ৪হাজার ৮শত। এছাড়া চাহিদার কথা বিবেচনা করে আরও ১৫০ভায়াল অর্থাৎ ১হাজার ৫শত ভ্যাক্সিন সংগ্রহ করা হয়েছে। যেহেতু দ্বীতিয় ডোজের টিকা নতুন করে আসছে যে মোতাবেক বর্তমানে ভ্যাক্সিনের কমতি নেই। এখনও ৩হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers