বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

বাগেরহাটে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

বাগেরহাট অফিস
বাগেরহাটে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে সারাদেশের মত বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীমের হাতে স্মারকলিপিটি তুলে দেন। এসময় নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের অর্থ সম্পাদক এস এস শোহান, দপ্তর সম্পাদক মোল্লা মাসুদুল হক, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সরদার ইনজামামুল হক, নির্বাহী সদস্য সাদিয়া আফরোজ, তানজীম আহমেদ।
৪ বছরেও নিরাপদ সড়ক আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়ায় সারাদেশে একযোগে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। এছাড়া জাতিসংঘ ঘোষিত সড়ক দূর্ঘটনার অন্যতম ৫টি পিলার যথাক্রমে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা, ঝুকিমুক্ত যানবাহন, সচেতন সড়ক ব্যবহারকারী, সড়ক দূর্ঘটনা পরবর্তী করণীয় ও গাড়ি চালানোর উপযুক্ত পরিবেশ কার্যকরের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers